২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার কুলখানি অনুষ্ঠিত

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এ এস এম আসলাম তালুকদার মান্নার কুলখানি বৃহস্পতিবার বিকেলে তার উত্তরার ৭ নং সেক্টরের বাসায় অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এ এস এম আসলাম তালুকদার মান্নার কুলখানি বৃহস্পতিবার বিকেলে তার উত্তরার ৭ নং সেক্টরের বাসায় অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে মিলাদ মাহফিলের পর মান্নার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এতে চিত্র পরিচালক আহমেদ শরীফ, চাষী নজরুল ইসলাম, ভগ্নিপতি সাবেক সাংসদ মঞ্জুর কাদেরসহ আত্মীয়-স্বজন, চলচ্চিত্র জগতে তার সহকর্মী ও কলা-কুশলীরা শরিক হন। হৃদরোগে আক্রান্ত হয়ে মান্না গত রোববার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা যান। তাকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় নিজ গ্রামে দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৩১ ঘ.