২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় ওবায়দুল করিম, লোটাস কামালসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধভাবে অর্জিত টাকা একজনের ব্যাংক হিসাব থেকে থেকে অন্যের হিসাবে স্থানান্তরের দুর্নীতির মামলায় ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম, সাবেক সাংসদ লোটাস কামালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অর্জিত টাকা একজনের ব্যাংক হিসাব থেকে থেকে অন্যের হিসাবে স্থানান্তরের দুর্নীতির মামলায় ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম, সাবেক সাংসদ লোটাস কামালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের উপ সহকারী পরিচালক তাপস সরকার বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে অভিযুক্ত আরেকজন হচ্ছেন লোটাস কামালের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা এ বি এম সেলিম। গত বছরের ৭ অক্টোবর কমিশনের উপ পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গুলশান থানায় মামলাটি করেছিলেন। এতে অভিযোগ করা হয়, ওবায়দুল করিম অবৈধভাবে অর্জিত টাকা ছয়টি চেকের মাধ্যমে লোটাস কামালের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে হস্তান্তর করেন। এছাড়া আরও একটি চেকের মাধ্যমে লোটাস কামালের প্রতিষ্ঠানের কর্মকর্তা এ বি এম সেলিমের ব্যাংক হিসাবেও টাকা স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/এসএনডি/২১১৮ ঘ.