আবারো নিজস্ব ধাঁচের গণতন্ত্রের কথা বললেন মইন
আবারো "নিজস্ব ধাঁচের" গণতন্ত্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে তার বই 'নির্বাচিত সংকলন'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেনারেল মইন বলেন, "আমাদের এখানে এমন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত যা আমাদের জন্যই প্রযোজ্য। যেটাকে আমি বলেছি 'ওন ব্র্যান্ড অব ডেমোক্রেসি'।" (আরও তথ্যসহ-২)
