২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি রোধে মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে: হাসান মশহুদ

শুধু বেতন-ভাতা বাড়ালেই দুর্নীতি কমবে না। এ জন্য মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এ কথা বলেছেন দুর্নীতি দমন সংস্থার প্রধান হাসান মশহুদ চৌধুরী। দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামার আহ্বান জানিয়ে হাসান মশহুদ বলেন, আপনারা নামলে আমিও সঙ্গে থাকব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

পিরোজপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু বেতন-ভাতা বাড়ালেই দুর্নীতি কমবে না। এ জন্য মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এ কথা বলেছেন দুর্নীতি দমন সংস্থার প্রধান হাসান মশহুদ চৌধুরী। দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামার আহ্বান জানিয়ে হাসান মশহুদ বলেন, আপনারা নামলে আমিও সঙ্গে থাকব। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বুধবার পিরোজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। হাসান মশহুদ বলেন, "বিগত দুটি রাজনৈতিক সরকারের সময় দুই বার সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়। কিন্তু তাতে কি দুর্নীতি কমেছিল? দুর্নীতি কমাতে হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবার মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।" তিনি বলেন, পিরোজপুরের কোনও ব্যক্তি দুর্নীতি করলে তার বিরুদ্ধে জেলাবাসীকে অবস্থান নিতে হবে। প্রয়োজনে প্লাকার্ড হাতে নিয়ে আপনাদের সঙ্গে আমিও রাজপথে দুর্নীতি বিরোধী অভিযানে অংশ নেব। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু তালেব মিয়া, পিরোজপুরের জেলা প্রশাসক মো. মেজবাহ্ উদ্দিন ভূঁঞা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল আহসানসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৮ ঘ.