সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার ডিলারের কাছে থেকে ঘুষ নেওয়ার সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘুষের টাকাসহ তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা সোলায়মান হোসেনকে আটক করেছে যৌথবাহিনী।
সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর ইমরান জানান, তাড়াশ উপজেলার মাগুড়া-বিনোদ ইউনিয়নের সার ডিলার তায়েবুর রহমানকে অতিরিক্ত সারের বরাদ্দ দিতে ১০ হাজার টাকা দাবি করেন কৃষি কর্মকর্তা সোলায়মান। ঘুষের প্রথম কিস্তি নেওয়ার পর তার কার্যালয়ে দ্বিতীয় দফায় ৫ হাজার টাকা নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ায় বিভাগীয় ব্যবস্থা নিতে সোলাযমানকে কৃষি স
bdnews24