২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ৫৫ হাজার পটাশ আমদানির সিদ্ধান্ত

আউশ ধান ও গ্রীষ্মকালীন রবিশস্য উৎপাদনের জন্য ৫৫ হাজার মেট্রিক টন পটাশ (মিউরেট অফ পটাশ) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতিটন সারের দাম পড়বে ৫৬৪ মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে এ সার আমাদনি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আউশ ধান ও গ্রীষ্মকালীন রবিশস্য উৎপাদনের জন্য ৫৫ হাজার মেট্রিক টন পটাশ (মিউরেট অফ পটাশ) সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রতিটন সারের দাম পড়বে ৫৬৪ মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে এ সার আমাদনি করা হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ তথ্য জানান। অর্থ উপদেষ্টা বলেন, "বোরো মৌসুমে সারের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যেই প্রয়োজনীয় সার আমদানি করা হয়েছে। আজকের (মঙ্গলবারের) বৈঠকে যে ৫৫ হাজার টন পটাশ সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আউশ ও গ্রীষ্মকালীন রবিশস্য উৎপাদনে ব্যবহার করা হবে।" এ ছাড়া বৈঠকে ১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উত্তরা আদর্শ আবাসিক শহর (তৃতীয় পর্ব) প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের দরপত্রের অনুমোদন দেওয়া হয়। ৬ কোটি ৭১ লাখ টাকার কৃষি প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অনুকূলে অ্যাপেক্স অ্যাজেন্সি নিয়োগের প্রস্তাব এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সহায়তায় সরকারি ক্রয় নীতিমালা সংশোধন সংক্রান্ত আরো একটি প্রস্তাবের অনুমোদনও দেওয়া হয় ওই বৈঠকে। তবে কাগজপত্রে তথ্য ঘাটতি থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জন্য পরামর্শক নিয়োগ সংক্রান্ত প্রস্তাবটি ফেরত পাঠিয়ে দিয়েছে কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৪৩ঘ.