মারুফ মল্লিক, টেলিযোগাযোগ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা,১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তিনটি স্থানীয় টেলিকম কোম্পানি আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিচালনার জন্য ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিও) স্থাপনের বিটিআরসি নিলামে জিতেছে। এ তিন কোম্পানি হচ্ছে: নভো টেল লিমিটেড, বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেড ও মির টেলিকম।
মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ২৬ ঘন্টা ধরে চলা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নিলামে মোট ৩১টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে সকাল পর্যন্ত ৫টি টিকে ছিল। 'ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলি কমুনিকেশন পলিসি ২০০৭' এর আওতায় তিনটি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ স্থাপনের লাইসেন্স দেওয়া হবে।
নিলামের ফ্লোর প্রাইস (ন্যূনতম ডাক) ছিল রাজস্বের ২৫ ভাগ। প্রথম ডাক দেয় ইউরো পিউ টেলিকম লিমিটেড ২৫ দশমিক ২৫ শতাংশ।
নভোটেলের মালিক হচ্ছে টুসুকা ফ্যাশনস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হচ্ছেন আরশাদ জামাল এবং নির্বাহী পরিচালক হচ্ছে মশিউজ্জামান চৌধুরী। বাংলা ট্র্যাকের নির্বাহী পরিচালক
হচ্ছেন তারিক-ই-হক। অন্যদিকে এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন মীর টেলিকমের অন্যতম পরিচালক ।
গ্রাহকদের আন্তর্জাতিক ফোন কল আইজিডব্লিউ ও আন্তঃসংযোগ এক্সচেঞ্জ
bdnews24