ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অমর একুশ উপলক্ষে ৬৩ জন সাংবাদিক ও লেখক-লেখিকাকে সন্মাননা দিয়েছে জাতীয় প্রেসক্লাব।
সোমবার বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পদক তুলে দেন জাতীয় প্রেসক্লাব সভাপতি শওকত মাহমুদ।
পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, মোহাম্মদ মাহফুজউল্লাহ, তোয়াব খান, রাহাত খান, রিয়াজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবীর, কবি বেলাল চৌধুরী, কে জি মুস্তাফা, আল মুজাহিদী, মহাদেব সাহা, মাহমুদ শফিক, আবু সালেহ, এরশাদ মজুমদার, সাজ্জাদ কাদির, ড. রেদোয়ান সিদ্দিকী, শফিকুল কবির, বোরহান উদ্দিন আহমেদ, মঈনুল আহসান সাবের,আবদুল হাই শিকদার, চিন্ময় মুৎসুদ্দী, মাসুদুল হক, মাহবুবুা চৌধুরী, ফেরদৌসী মাহমুদ , হাসান হাফিজ, ইরাজ আহমেদ, মুজতাহিদ বিল্লাহ ফারুকী, প্রমুখ।
পদকপ্রাপ্ত মাহফুজউল্লাহ, তোয়াব খান, রাহাত খান, রিয়াজ উদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবীর, কবি বেলাল চৌধুরী এ সম্মাননার জন্য প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানান।
শওকত মাহমুদের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদ। পরে একুশে পদকপ্রাপ্ত ফাতেমাতুজ্জোহরা সহ কয়েকজন শিল্পী সংঙ্গীত পরিবেশন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৩৪ ঘ.
bdnews24