২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিক আবুল হাশেম মারা গেছেন

ভাষাসৈনিক আবুল হাশেম মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগে সোমবার বরিশালে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৮৭ বছর। গত ৯ ফেব্র"য়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ আবুল হাশেমের সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল। আবুল হাশেমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদী গ্রামে। ১৯৪৬ সালে গলাচিপা হাইস্কুল থেকে এসএসসি পাস করে বরিশাল বিএম কলেজে ভর্তি হন। এ সময়ই ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। বরিশালে আন্দোলন সংগঠনে আবুল হাশেমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 06:53 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক আবুল হাশেম মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগে সোমবার বরিশালে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৮৭ বছর। গত ৯ ফেব্র"য়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ আবুল হাশেমের সাক্ষাৎকার প্রকাশ হয়েছিল। আবুল হাশেমের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইচাদী গ্রামে। ১৯৪৬ সালে গলাচিপা হাইস্কুল থেকে এসএসসি পাস করে বরিশাল বিএম কলেজে ভর্তি হন। এ সময়ই ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। বরিশালে আন্দোলন সংগঠনে আবুল হাশেমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে শেষ জীবন বেশ কষ্টে কাটে এ ভাষাসৈনিকের। নিজের জমিজমা ছিল না। মুক্তিযুদ্ধে বরিশালে প্রথম শহীদ আবদুল গনি হাওলাদারের মেয়ে শাহেরা বেগমের আশ্রয়ে থাকতেন আবুল হাসেম। শাহেরাকে ধর্ম মেয়ে পরিচয় দিতেন তিনি। এ বাসায়ই সোমবার ভোরে আবুল হাশেমের মৃত্যু হয়। জানাজা শেষে দাফনের জন্য তাকে পটুয়াখালীতে পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ভাষা আন্দোলনের সৈনিক হিসাবে ১৯৭৯ সালে রমনা বটমূলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড মেডেল দেন আবুল হাসেমকে। ২০০২ বরিশাল পৌরসভা এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিশ) সম্মাননা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৬ ঘ.