ঢাকা, ফেব্র্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন এলাকার যারা এখনও নিবন্ধিত হননি তাদের জন্য ২৯ ফেব্র"য়ারি ২০০৮ পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পেতে সংশ্লিষ্ট থানার তথ্য কেন্দ্রের টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
টেলিফোন ও মোবাইল নম্বরগুলো হচ্ছে- কাফরুল ও গুলশান থানা: ৯৮৯৮৮৪৫, উল্টরা ও বাড্ডা থানা: ৮৯৩২৮৭৭, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানা: ৮৭৫০০১১ (এক্সটেনশন ৭৭৬৬), মিরপুর, পল্লবী ও শাহ আলী থানা: ০১৭৩০০২০৫০৬, মোহাম্মদপুর ও আদাবর থানা: ০১৭৩০০২০৫০৭, কোতয়ালী ও সূত্রাপুর থানা: ০১৭৩০০২০৫০৮, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা: ০১৭৩০০২০৫০৯, পল্টন ও মতিঝিল থানা: ০১৭৩০০২০৫১০, সবুজবাগ থানা: ০১৭৩০০২০৫১১, ধানমণ্ডি, নিউ মার্কেট ও হাজারীবাগ থানা: ০১৭৩০০২০৫১৭, লালবাগ ও কামরাঙ্গীরচর থানা: ০১৭৩০০২০৫১৮, খিলগাঁও থানা: ০১৭৩০০২০৫১৯ এবং রমনা, শাহবাগ, তেজগাঁও শিল্প এলাকা ও তেজগাঁও থানা: ০১৭৩০০২০৫২০।
এছাড়া ভোটার নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য 'ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা' প্রকল্পের ভোটার নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে সাহায্য পাওয়া যাবে। এই তথ্য কেন্দ্রের ফোন নম্বর: ৯১১৬৯৭১ ও ০১৭৩০০২০৫০৪।
তথ্য বিবরণীতে জানানো হয়, গত ১৬ ফেব্র"য়ারি সারাদেশে ৩ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৫৪০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। আর ঢাকা সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত হয়েছেন মোট ৩৪ লাখ ৩৯ হাজার ৫৫০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/জেকে/২২৩০ ঘ.
bdnews24