২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার গ্রেনেড উদ্ধার ঘটনায় মামলা দায়ের

শিমুলিয়া গ্রাম থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় শনিবার রাত পৌনে ১২ টায় বিস্ফোরক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- মুফতি মইনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল (২৯) ও নজরুল ইসলাম ঘরামি (৫৩)। খুলনা র‌্যাব-৬ এর উপ পরিদর্শক কে এম তরিকুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় এ মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 06:56 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিমুলিয়া গ্রাম থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় শনিবার রাত পৌনে ১২ টায় বিস্ফোরক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- মুফতি মইনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল (২৯) ও নজরুল ইসলাম ঘরামি (৫৩)। খুলনা র‌্যাব-৬ এর উপ পরিদর্শক কে এম তরিকুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় এ মামলা করেছেন। সাতক্ষীরা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের একটি দল মুফতি মইনুদ্দিন ও নজরুল ইসলাম ঘরামিকে নিয়ে শনিবার রাত পৌনে ১২টায় ঢাকা থেকে সাতক্ষীরা এসে পৌঁছার পরপরই মামলাটি হয়।" দুই আসামী দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় তাদের আসামি করা হয়েছে। শুক্রবার নজরুল ইসলাম ঘরানির বাড়ি থেকে ৪১ টি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল। গ্রেপ্তারের পরপরই তাকে ঢাকায় নিয়ে যায় র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/১২৪৯ঘ.