২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মেরামত মেশিন লাইনচ্যুত, ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর-রাজশাহী ট্রেন লাইনে কালিয়াকৈরের রতনপুর এলাকায় শনিবার দুপুরে রেললাইন মেরামতের 'টেম্পিং মেশিন' লাইনচ্যুত হলে ওই রুটে ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

গাজীপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-রাজশাহী ট্রেন লাইনে কালিয়াকৈরের রতনপুর এলাকায় শনিবার দুপুরে রেললাইন মেরামতের 'টেম্পিং মেশিন' লাইনচ্যুত হলে ওই রুটে ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গাজীপুর রেলওয়ে জংশনের উপসহকারী প্রকৌশলী নূরুল ইসলাম আনসারী জানান, মৌচাক রেল স্টেশনের মাস্টারের ভুল সিগন্যালের কারণে দুর্ঘটনাটি ঘটে। রেল লাইনের বিভিন্ন স্থানে পাথর সরে যাওয়ায় তা মেরামতের জন্য টাঙ্গাইলের মির্জাপুর থেকে টেম্পিং মেশিন আনা হয়েছিল। দুপুর ২টায় মৌচাক রেল স্টেশনের আউটার সিগন্যালের বাইরে রতনপুরে এই দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৌশলী আনসারী আরও জানান, কমলাপুর স্টেশন থেকে ট্রেন রেকার 'হামজা' এনে রাত ৮টায় উদ্ধার কাজ শেষ করা হয়। টেম্পিং মেশিনটি বর্তমানে মৌচাক রেল স্টেশনে রাখা হয়েছে। রাত সাড়ে ৮টার পর ওই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.