২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় তিন দমকল কর্মী নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার ভোররাতে ট্রেন ও দমকল বাহিনীর গাড়ির সংঘর্ষে তিন দমকল কর্মী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, কুলাউড়া দমকল বাহিনীর গাড়ি চালক আজিজুল হক হাওলাদার (৩০), দমকল বাহিনীর দল নেতা (গ্র"প লিডার) আব্দুর রশিদ (৪৫) ও দমকল কর্মী (ফায়ার ম্যান) নির্মলেন্দু প্রসন্ন সিংহ (৩৮)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 05:38 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় শনিবার ভোররাতে ট্রেন ও দমকল বাহিনীর গাড়ির সংঘর্ষে তিন দমকল কর্মী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, কুলাউড়া দমকল বাহিনীর গাড়ি চালক আজিজুল হক হাওলাদার (৩০), দমকল বাহিনীর দল নেতা (গ্র"প লিডার) আব্দুর রশিদ (৪৫) ও দমকল কর্মী (ফায়ার ম্যান) নির্মলেন্দু প্রসন্ন সিংহ (৩৮)। আহত হন এমদাদুল হক (৩৭), জহির হোসেন (২৬), ওমর আলী (৩০) ও মফিজ উদ্দিন (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলাউড়া রেল স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার কেফায়েত উল্যাহ জানান, ভোর চারটা পাঁচ মিনিটে কুলাউড়া স্কুল চৌমুহনী লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রাঙ্গিছড়া বাজারে আগুন নেভাতে যাওয়ার পথে দমকল বাহিনীর গাড়িটিকে সিলেটগামী আন্তঃনগর উপবন ধাক্কা দিলে এটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ওই তিন দমকল কর্মী নিহত হন। দুর্ঘটনার পর এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলেও জানান কেফায়েত উল্যাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১১২৮ ঘ.