২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি ঘর

নগরীর বালুচরা এলাকায় বাদশা মিয়া কলোনি, পটিয়া ও হাটহাজারী উপজেলায় বৃহস্পতিবার গভীর রাত ও শুরুবারে ভোরে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। মারা গেছে দুটি ছাগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বালুচরা এলাকায় বাদশা মিয়া কলোনি, পটিয়া ও হাটহাজারী উপজেলায় বৃহস্পতিবার গভীর রাত ও শুরুবারে ভোরে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। মারা গেছে দুটি ছাগল। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী প্রহল্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর খুলশী থানাধীন বালুচরা এলাকার বাদশা মিয়া কলোনির একটি ভাড়া বাসায় রান্নার চুলা থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত পার্শ্ববর্তী আরও আটটি বাসায় ছড়িয়ে পড়ে। তিনি জানান, আগুনে নয়টি বসতঘরের প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁেছ রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জেলার পশ্চিম পটিয়ায় বৃহস্পতিবার রাত তিনটায় আগুনে দুটি বসত ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে দুটি ছাগল। ফায়ার সার্ভিস কর্মী প্রহল্লাদ সিংহ জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় দমকল কর্মীরা শুক্রবার ভোর পৌনে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ইসলাম সওদাগরের বাড়িতে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে বলে দমকল বিভাগ সূত্রে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৭১৩ ঘ.