মৌলভীবাজার, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- শ্রীমঙ্গলে শুক্রবার চলতি শীত মওসুমের সর্বনিু তাপমাত্রা ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মকর্তা গৌতম আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টায় ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই এবারের শীতে দেশের সর্বনিু তাপমাত্রা।
এর আগে ৩ ফেব্র"য়ারি শ্রীমঙ্গলে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গৌতম জানান, এর সঙ্গে যোগ হয়েছে কনকনে ঠাণ্ডা বাতাস। বইছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্র"য়ারি সেখানে সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি কামরুল আম্বিয়া জানান, শীতের তীব্রতা বাড়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সব চেয়ে বেশি কষ্টে পড়েছেন চা বাগানের শ্রমিক, দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষজন।
শুক্রবার সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের কয়েকটি চা বাগান ঘুরে দেখা গেছে, সেখানকার বাসিন্দারা বিশেষ করে নারী শ্রমিকরা তাদের সন্তানদের নিয়ে বাড়ির আঙিনায় খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
কাকিয়াছড়া চা বাগানের শ্রমিক কামিনী বলেন, "শীতের রাইতে হামাদের (আমাদের) কষ্টের শেষ নেই। হামরা তো ছাওয়াল (শিশু) নিয়ে আগুন পোহাইয়ে অর্ধেক রাত কাটিয়ে দেই। আবার সাতসকালে কাজেও যাইতে হবেক।"
রিক্স্রা চালক মনু মিয়া বলেন, "ঠাণ্ডায় মরি যাইরাম স্যার। রিক্সা চালাইতাম কিতা।"
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫৩৫টি কম্বল ও ৭২৮টি চাদর বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জের গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে আট'শ পিস কম্বল ও চার'শ পিস সুয়েটার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সোসাইটির মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল মুত্তাকিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৮ ঘ.
bdnews24