বাগেরহাট, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন, গৌরম্ভা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রবিউল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আবুল বাশার।
দুজনের বিরুদ্ধে মোটর সাইকেল চেকিং এর নামে চাপ সৃষ্টি করে চাঁদা আদায়ের সুনির্দিষ্ট একটি লিখিত অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান সাংবাদিকদের জানান, একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দুজনকে প্রত্যাহার করে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে।
অভিযোগের তদন্ত হচ্ছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তদন্তে সত্যতা পাওযা গেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৭ ঘ.
bdnews24