২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন রেজিস্ট্রেশনের সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়লো

মোবাইল ফোন রেজিস্ট্রশনের সময় ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিটিআরসির পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) রেজাউল কাদের বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 05:34 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন রেজিস্ট্রশনের সময় ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিটিআরসির পরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) রেজাউল কাদের বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, রেজিস্ট্রেশনের সময় প্রথম শ্রেণীর কর্মকর্তা ছাড়াও এখন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি ও অনুমোদিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দেওয়া ছবিযুক্ত প্রত্যয়নপত্রও গ্রহণ করা হবে। এ নিয়ে চারবার রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ালো বিটিআরসি। প্রথম দফায় ১৬ অক্টোবরের মধ্যে মোবাইল ফোনের রেজিস্ট্রেশনের সময় বেঁধে দেয়া হয়। পরে ১৬ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়। ডিসেম্বর মাসে এর মেয়াদ আরো দুই মাস বাড়িয়ে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়। সর্বশেষ আরও তিন মাস সময় বাড়ালো বিটিআরসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২৩২৭ ঘ.