২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ১

নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ওই বাসা থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। এ নিয়ে গত চারদিনে র‌্যাব ও পুলিশ নগরীর চারটি স্থান থেকে কোটি টাকারও বেশি দামের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করল। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে র‌্যাব ও পুলিশের চলমান অভিযানের পরও নগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে ফোন করার (ভিওআইপি) ব্যবসা অব্যাহত রয়েছে। অবৈধ ব্যবসায়ীরা নানা কৌশলের আশ্রয় নিয়ে তা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর সদস্যরা নাসিরাবাদ সুগন্ধা আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ১/খ নম্বর ছয় তলা বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে আনুমানিক ২০ লাখ টাকার এসব ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) যন্ত্রাংশ উদ্ধার করে। এসময় আমানউল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে ৬টি দামী কুইন্টাম ও ৬০টি টেলুলারসহ বিপুল পরিমাণ তার ও অন্যান্য যন্ত্রাংশ। সাইবার ক্যাফের সহায়তায় এই বাসা থেকে ভিওআইপির মাধ্যমে বিদেশে ফোন করা হতো বলে প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, এই বাড়ির মালিক কেডিএস গ্র"পের খলিলুর রহমান। তিনি এই বাড়িতে থাকেন না। আফাজুর রহমান নামে এক ব্যক্তি চারতলার ৮ নম্বর ফ্ল্যাটটি ভাড়া নিয়ে এই অবৈধ ব্যবসা করছিলেন। ডবলমুরিং থানা পুলিশ বুধবার সন্ধ্যায় দেওয়ানহাট সংলগ্ন একটি মার্কেটের উপর থেকে ২০ লাখ টাকা বেশি দামের ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৩৮ ঘ.