২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুরে রোকেয়া হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজীপুরে রোকেয়া হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ এবিএম নিজামূল হক এই রায় দেন। দণ্ডিত আসামি হলেন- মো. আব্দুস সালাম। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার সাত পাইকা গ্রামের মো. সোলায়মান আলীর ছেলে। ১৯৯৭ সালের ১৭ ফেব্র"য়ারি মো. আব্দুস সালাম তার স্ত্রী রোকেয়া বেগমকে (২৪) বিষ খাওয়ালে সংকটজনক অবস্থায় তাকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। রোকেয়া কাজীপুরের চরভানডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের মেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.