২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একটি দল বুধবার রাতে জেলার গোপালপুর উপজেলার ভুটিয়া দক্ষিণ পাড়ার মো. ওমর আলীর (৩৫) বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। প্রায় সাড়ে ১৫ কেজি ওজনের এই মূর্তিটির আনুমানিক দাম ছয় কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একটি দল বুধবার রাতে জেলার গোপালপুর উপজেলার ভুটিয়া দক্ষিণ পাড়ার মো. ওমর আলীর (৩৫) বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। প্রায় সাড়ে ১৫ কেজি ওজনের এই মূর্তিটির আনুমানিক দাম ছয় কোটি টাকা বলে র‌্যাব জানিয়েছে। এই ঘটনায় ওমর আলী ছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- গোপালপুরের কাজীপুর গ্রামের সারোয়ার আলম জাহাঙ্গীর (৬০), মধুপুরের জাঙ্গালিয়া গ্রামের আয়েন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩২), কালিহাতীর বেতডোবা গ্রামের শংকর সরকারের ছেলে স্বর্ণকার পরিতোষ সরকার (৩০)। র‌্যাব-১২ এর কর্মকর্তা এএসপি মোশাররফ হোসেন জানান, তারা জানতে পারেন স্বর্ণকার পরিতোষ সরকারের বাড়িতে অপরিচিত লোকজন আনাগোনা করছে। কিছুদিন থেকে তিনি দোকান বন্ধ করে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। পরে ক্রেতা সেজে র‌্যাবের দলটি তার সঙ্গে যোগাযোগ করে। পরিতোষের সূত্রে ছদ্মবেশী ক্রেতা র‌্যাব সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় আব্দুর রাজ্জাক ও সরোয়ার আলম জাহাঙ্গীরের সঙ্গে। আট কোটি টাকায় মূর্তিটি কিনতে রাজি হওয়ার পর তারা র‌্যাব সদস্যদের ওমর আলীর বাড়িতে নিয়ে যান। র‌্যাবের পক্ষ থেকে জানান হয়, দুই বছর আগে দিনমজুর ওমর আলী ও তার স্ত্রী বাড়ির পাশে মাটি খুঁড়তে গিয়ে মূর্তিটি পান। র‌্যাব কমান্ডার মেজর মো. নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৩১ ঘ.