কুষ্টিয়া, ১৪ ফেব্র"য়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও সাইকেল আরোহীকে ধাক্কা দিলে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, প্রাগপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী জননী পরিবহন (পাবনা-ব-১৯৫) নামের একটি বাস আল্লারদর্গা বাজারে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ভ্যান ও সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক আলাল (২৫) ও সাইকেল আরোহী জেকের (৩০) নিহত হন।
আলাল ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের হায়াত আলীর এবং জেকের দৌলতপুর উপজেলার পোলদিয়াড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
দুর্ঘটনায় বাসের দশ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শাহাবুল (৩০), আজিম (২৮), মনু (২৫) ও মতির (৩০) অবস্থা আশংকাজনক। এদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০১ ঘ.
bdnews24