ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসের ইতিহাস ও উৎপত্তি সম্পর্কে প্রচলিত রয়েছে বিভিন্ন কাহিনী।
সবচেয়ে প্রচলিত কাহিনীটি হলো ফাদার সেইন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ নিয়ে।
ফাদার সেইন্ট ভ্যালেনটাইন ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক। তার নামানুসারেই দিনটির নাম হয়েছে 'ভ্যালেন্টাইন'স ডে'। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্র"য়ারি খ্রিস্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সৈন্যদের চিকিৎসার অপরাধে সেইন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেন্টাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোটো চিঠি লিখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন
bdnews24