২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথের বিরুদ্ধে জিডি

লুটপাট ও ভাঙচুরের অভিযোগে নড়াইল-১ (সদর-কালিয়া) আসনের সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ধীরেন্দ্রনাথের দুই ছেলেসহ ২৩ জনের বিরুদ্ধে এতে অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

নড়াইল, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুটপাট ও ভাঙচুরের অভিযোগে নড়াইল-১ (সদর-কালিয়া) আসনের সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ধীরেন্দ্রনাথের দুই ছেলেসহ ২৩ জনের বিরুদ্ধে এতে অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষ বুধবার এ ডায়েরি করেন। জিডিতে অভিযোগ করা হয়েছে, ২০০২ সালে সাংসদ থাকাকালে ধীরেন্দ্রনাথ সাহাসহ অভিযুক্তরা কালিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপদ ঘোষের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না পেয়ে ওই বছরের ২৮ মে আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে ১২ ভরি সোনা ও ১০ ভরি রূপার গহনা, নগদ ৫২ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। তারা একটি রঙিন টেলিভিশনও ভেঙে ফেলে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন রাত ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ধীরেন্দ্র নাথ সাহার দুই ছেলে আনন্দ কুমার সাহা ও সুকেশ সাহা এবং কালিয়া উপজেলা বিএনপি সভাপতি নওয়াবুল আলমসহ ২৩ জনের বিরুদ্ধে এই ডায়েরি করেছেন কৃষ্ণপদ ঘোষ। তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৭ ঘ.