ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নবাবপুরে বুধবার ভোরে সোহরাব (২২) নামে এক হোটেল কর্মচারী খুন হয়েছেন।
তিনি হোটেল শ্যামায় বয়ের কাজ করতেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান (ওসি) জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। ভোর ছয়টার দিকে হোটেলটির একটি কক্ষে একই হোটেলের আরেক কর্মচারী শিপ্লু বহিরাগত ৩/৪ জনকে সঙ্গে নিয়ে তাকে জবাই করে।
এ সময় সোহরাবের দুই সহকর্মী শামীম ও আলম হন্তারকদের বাধা দিলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আলমকে বক্ষব্যধিতে ভর্তি করা হয়।
বেলা ১১টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে; তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান ওসি আব্দুল হান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএ/১৫৩১ঘ.
bdnews24