২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও নওগাঁয় সড়ক-ডাকাতি, গ্রেপ্তার ছয়

সাভারের টঙ্গীবাড়ী এলাকায় একটি ফিলিং স্টেশনে সোমবার ভোরে ডাকাতি হওয়ার দাবি করেছে এর ব্যবস্থাপক। তবে পুলিশ এটি ডাকাতি কী না নিশ্চিত হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 06:58 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের টঙ্গীবাড়ী এলাকায় একটি ফিলিং স্টেশনে সোমবার ভোরে ডাকাতি হওয়ার দাবি করেছে এর ব্যবস্থাপক। তবে পুলিশ এটি ডাকাতি কী না নিশ্চিত হতে পারেনি। এদিকে নওগাঁয় রোববার গভীর রাতে রাস্তায় গাছ ফেলে দু'টি পিকনিক বাসের আরোহীদের মালামাল লুট করে ডাকাত দল। আমাদের সাভার প্রতিনিধি জানান, সাভারের টঙ্গীবাড়ী এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে সালাম ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নিখিল চন্দ্র সাহা জানান, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসে তেল নিতে। তেল নেওয়ার এক পর্যায়ে মাইক্রোবাস ও ট্রাক থেকে ১৮/২০ জনের মতো লোক নেমে তাকেসহ সবাইকে বেঁধে ফেলে। এরপর ক্যাশ থেকে তারা নগদ দুই লাখ টাকা, একটি মোবাইল ও তিনটি মটরসাইকেল ট্রাকে তুলে চলে যায়। মামালার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল আলম সাংবাদিকদের জানান, "মামলায় ৬ লাখ ৬৬ হাজার ৭ শত টাকা লুট হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত চলছে। এর আগে বলা যাচ্ছে না এটা ডাকাতি নাকি সাজানো ঘটনা।" আমাদের নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-বদলগাছী সড়কে সদর উপজেলার কির্ত্তিপুর ও পাহাড়পুরের এর মাঝে রোববার গভীর রাতে দু'টি পিকনিকের বাসে ডাকাতি হয়। রাতেই পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার ও লুট করা ১২টি মোবাইল ফোন, ৬ হাজার টাকা উদ্ধার করেছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সাংবাদিকদের জানান, মান্দা কলেজের শিক্ষক ও ছাত্ররা শনিবার শিক্ষা সফর ও পিকনিকের জন্য রংপুরের 'ভিন্নজগত' এ যান। রোববার তারা দু'টি বাস যোগে ফেরার পথে পাহাড়পুর ও কির্ত্তিপুরের মাঝে এলে ১০/১৫ জনের দুর্বৃত্তদল রাস্তায় গাছ ফেলে অবরোধ দিয়ে ১২টি মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৭০ হাজার টাকার মামলামাল লুট করে নিয়ে যায়। তিনি বলেন, ওই রাতেই পুলিশ নওগাঁ শহর ও পার্শ