ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দেশের সীমানা পুননির্ধারণ ও চাল আমদানির বিষয়ে আলোচনার জন্য সোমবার মিয়ানমার গেছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গত মাসে অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদের মিয়ানমার সফরের সময় দেশটির সরকার সমুদ্র সীমানা পুননির্ধারণের বিষয়ে আলোচনার আগ্রহ দেখায়। এছাড়া মিয়ানমার থেকে চাল আমদানির বিষয়েও ওই সময় আলোচনা হয়েছিল।
আগামী ১৫ ফেব্র"য়ারি তৌহিদ হোসেনের দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/
bdnews24