২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ দ্রুত শুরু করার দাবি

রংপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনে অবিলম্বে স্থান নির্ধারণ, ভিসি নিয়োগ ও অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন, মতবিনিময় সভাসহ নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সোমবার রংপুর আইনজীবী সমিতি ও রংপুর উন্নয়ন পরিষদ মতবিনিময় ও মানব বন্ধন কর্মসূচি পালন করে। তারা বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

রংপুর, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনে অবিলম্বে স্থান নির্ধারণ, ভিসি নিয়োগ ও অর্থ বরাদ্দের দাবিতে মানববন্ধন, মতবিনিময় সভাসহ নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। সোমবার রংপুর আইনজীবী সমিতি ও রংপুর উন্নয়ন পরিষদ মতবিনিময় ও মানব বন্ধন কর্মসূচি পালন করে। তারা বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। একই দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর রংপরের ২৭ জন শিক্ষক। ২ ফেব্র"য়ারি রংপুর সার্কিট হাউসে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এদিকে কারমাইকেল কলেজ ও শিক্ষকদের বাড়িতে শিবিরের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের ক্ষোভ প্রকাশ অব্যাহত আছে। সোমবার দুপুরে রংপুর আইনজীবী সমিতির মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় স্থাপনে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। সমিতি ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। সভায় বক্তব্য রাখেন- রংপুর চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, নতুন ধারার আহবায়ক অ্যাডভোকেট এম এ বাশার টিপু, অ্যাডভোকেট মকছুদার রহমান শনজু, জেলা আওয়ামী লীগের আহবায়ক আবুল মনসুর আহমেদ, সাবেক সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াছ আহমেদ, দিলশাদ ইসলাম মুকুল, ও জেলা প্রেস ক্লাবের সভাপতি রফিক সরকার। একই দাবিতে শহরের কাচারীবাজার চত্বরে রংপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শরফুদ্দিন আহমেদ ঝন্টু, উন্নয়ন পরিষদের আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লাভলু, জাপার সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন মাষ্টার প্রমুখ। বক্তারা রংপুরে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার ৩৬ বছর পেরিয়ে গেলেও রংপুর উন্নয়ন বঞ্চিত থেকেছে। কোন সরকারই এই অঞ্চলের প্রতি সুনজর দেয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রংপুর অঞ্চল উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছে এতে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে সরকার ঘোষিত রংপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া রংপুর কারমাইকেল কলেজে সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রংপুরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উপদেষ্টার ঘোষণাকে অভিনন্দন জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর রংপরের ২৭ জন শিক্ষক। সোমবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার স