২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনাবাহিনীতেও দুর্নীতিবিরোধী অভিযান চলবে'

দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান সেনাবাহিনীতেও চালানো হবে। বাংলাদেশে সফররত ড্যানিস পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধি দলকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান সেনাবাহিনীতেও চালানো হবে। বাংলাদেশে সফররত ড্যানিস পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধি দলকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। সোমবার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর প্রতিনিধি দলের সদস্য হেলগে অ্যাডাম মোওলার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, ব্যবসায়ীসহ পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মধ্যেও এ অভিযান চালানো হবে বলে কমিশনের চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন।" যত দ্রুত সম্ভব দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত- মন্তব্য করে মোওলার বলেন, "একইসঙ্গে গণতান্ত্রিক কার্যক্রম শুরু করতে দেওয়া প্রয়োজন।" তিনি বলেন, "আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেনো দুর্নীতি বিরোধী অভিযান সচল রাখা এবং কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে আগে থেকেই তাদের প্রতিশ্র"তি দেওয়া উচিত।" বাংলাদেশের কৃষি, মৎস্য, স্যানিটেশনসহ বিভিন্ন খাতে ডেনমার্ক অর্থ সহায়তা দিচ্ছে জানিয়ে মোওলার বলেন, "সেই অর্থ কীভাবে ব্যয় করা হয়- তার জবাব ডেনমার্কের জনগণকে দিতে হয়। বিষয়টি আমরা স্বচক্ষে দেখে গেলাম।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোওলার সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের সদস্য হেনরিক ওটবো, মারগেনস লাইকেটকস, সেভন্ড এরিক হোভমান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ জেনসেন। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবালও সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/১৮৫৭ ঘ.