২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব আমেজে বিদ্যা দেবীর অর্চনা

উৎসব আমেজে বিদ্যার দেবী সরস্বতীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার মাঝরাতে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার সকালে হয়েছে বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ। সফেদ রাজহাঁসের পিঠে চেপে ভক্তহৃদয়ে জ্ঞানের আলো ছড়াতে মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে আসেন বাণী দেবী সরস্বতী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসব আমেজে বিদ্যার দেবী সরস্বতীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার মাঝরাতে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার সকালে হয়েছে বাণী অর্চনা ও প্রসাদ বিতরণ। সফেদ রাজহাঁসের পিঠে চেপে ভক্তহৃদয়ে জ্ঞানের আলো ছড়াতে মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে আসেন বাণী দেবী সরস্বতী। বিদ্যার দেবীও বলা হয় তাকে। তার আশীর্বাদ পেতে সোমবার দিনভর চলছে ভক্তদের প্রণাম আর শ্রদ্ধা নিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ, ডেন্টাল কলেজ, সচিবালয়, সুপ্রিম কোর্ট, রামকৃষ্ণ মিশন, রামসীতা মন্দিরসহ ঢাকার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। বাসা-বাড়িতেও ব্যক্তি উদ্যোগে চলছে বাণী অর্চনা। বরাবরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজার আয়োজন সবচেয়ে বেশি। সেখানকার ৪৩টি মণ্ডপে পূজিত হচ্ছেন বাণীদেবী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়