২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষগ্রহণ: প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তার তিন বছর কারাদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তার ৯৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডও হয়েছে। মামলার অপর আসামি বেঙ্গল কনসালটেন্টের মালিক মির্জা খবির দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ গ্রহণের দায়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম আহসান হাবিবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তার ৯৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডও হয়েছে। মামলার অপর আসামি বেঙ্গল কনসালটেন্টের মালিক মির্জা খবির দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। সোমবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় দেন। মামলার দুই আসামিই পলাতক। তাদের আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে। গত বছরের ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, শুল্ক বিভাগে আটক করা বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিগারেট ছাড়িয়ে দেওয়া এবং তা রপ্তানির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আদেশ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা চৌধুরী আফজাল নামে এক ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন। পরে ওই ব্যবসায়ী দুটি পে-অর্ডারের মাধ্যমে ২৫ লাখ করে ৫০ লাখ এবং নগদ ৪৩ লাখ ৫০ হাজার মিলিয়ে মোট ৯৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ৫ ফেব্র"য়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৬৩৩ঘ.