ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজ নিজ কাজের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর নয় জনকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন বেঁচে নেই।
একুশে পদকের জন্য জীবিত যে চার জনের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ, গবেষক ড. নাজমা চৌধুরী, কবি দিলওয়ার হোসেন খান ও সঙ্গীত পরিচালক খন্দকার নূরুল আলম।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদনে ভুলবশত কবি দিলওয়ার হোসেন খানের নাম মরণোত্তর পদকপ্রাপ্তদের তালিকায় লেখা হয়েছিল।
মরণোত্তর পদক পাচ্ছেন দক্ষিণ এশিয়ার এমবিবিএস ডিগ্রিধারী প্রথম নারী ডা. জোহরা বেগম কাজী, সাংবাদিক ও সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হক, ময়মনসিংহের ভাষাসৈনিক খালেক নেওয়াজ, আঞ্চলিক গানের জনপ্রিয় জুটি শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ।
জাতীয় পুরস্কার মনোনয়ন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই নয়জনকে একুশের পদক দেওয়ার ব্যাপারে সুপারিশ করার পর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ স
bdnews24