ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিজয় টিভি-দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।
রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এ মতিন হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারকে নিয়মিত আপিল আবেদন দায়ের করতেও নির্দেশ দেন তিনি।
গত ১৭ জানুয়ারি হাইকোর্ট মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের করা বিজয় টিভি-দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
মামলায় অভিযোগ করা হয়, সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে মেয়র মহিউদ্দিন বিজয় টিভির স
bdnews24