মৌলভীবাজার, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ জেলায় শায়েস্তাগঞ্জ-বাল্লা রেললাইনের পাত কেটে পাচারের সময় এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্র ও শনিবার এই দুই দিনে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ১১৬ পিস পাতসহ দুটি ট্রাক আটক করে। ওই রেললাইনটি বর্তমানে পরিত্যক্ত।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক রেলপাতের আনুমানিক দাম সাড়ে ৬ লাখ টাকা। রেলপাত পাচারকালে ট্রাক চালক আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ঢাকার শ্যামপুরে।
তিনি জানান, শনিবার ভোরে শায়েস্তগঞ্জ-বাল্ল
bdnews24