ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত বেসরকারিভাবে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে উভয়দেশের ব্যবসায়ীরাই জানিয়েছেন। ভারত সরকার সীমান্তে কড়াকাড়ি আরোপ করায় শনিবার চালবাহী কোনো ট্রাক বাংলাদেশে আসেনি।
তবে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা বলেছেন তিনি তার সরকারের এরকম কোনো সিদ্ধান্তের কথা জানেন না।
ভারতীয় স্থল বন্দরগুলোতে শনিবার কয়েক হাজার চালবাহী ট্রাক আটকা পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জয়পুরহাট, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার প্রতিনিধিরা জানান।
তবে খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন করে রপ্তানি বন্ধ করার বিষয়টি আমার জানা নেই। তবে বেসরকারি পর্যায়ে ভারত থেকে চাল রপ্তানি করার ক্ষেত্রে আগে থেকেই একটি শর্ত আছে যা এখনও বহাল।"
সচিব বলেন, "শুনেছি গত অক্টোবর থেকে ভারতে বেসরকারি পর্যায়ে চাল রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ লেভি আরোপ করা হয়। স
bdnews24