চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লুর বিস্তার রোধে চট্টগ্রামে আগামী ১৫ দিন সব ধরনের হাঁস, মুরগি ও ডিম আনা নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া জেলার বাকলিয়া ও হাটহাজারীতে বার্ড ফ্লু সংক্রমিত দুটি খামারের ১০ কিলোমিটারের মধ্যে অন্য কোন খামারের মুরগি বা ডিম জেলা কিংবা নগরীর কোথাও আনা নেওয়া করা যাবে না।
শনিবার সকালে মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমানের উপস্থিতিতে চট্টগ্রাম জেলার খামার মালিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে পশুসম্পদ সচিব বার্ড ফ্লু প্রতিরোধে নগরীর বাজারগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে সচিব আতাউর রহমান নগরীর কর্ণফুলী বাজার পরিদর্শন করেন। তিনদিনের মধ্যে নগরীর বাজারগুলোতে মুরগির নাড়ি-ভূড়িসহ অন্যান্য বর্জ্য অপসারণের পর যথাযথভাবে ডাম্পিং এবং ময়লা নিষ্কাশন ও জীবাণুনাশক ওষুধ
bdnews24