২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা চরাঞ্চলে প্রকল্প পরিদর্শনে ব্রিটিশমন্ত্রী মিলিব্যান্ড

সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শনিবার সকালে সিরাজগঞ্জে যমুনা চরাঞ্চল ঘুরে দেখেন। তিনি বেলকুচি উপজেলার বালিয়াপাড়া গ্রামে মানুষের জীবন মান উন্নয়নে 'ডিপার্টমেন্ট ফর ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)'র উদ্যোগে চর জীবিকায়ন কর্মসূুচির আওতায় বসতভিটা উঁচু করাসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শনিবার সকালে সিরাজগঞ্জে যমুনা চরাঞ্চল ঘুরে দেখেন। তিনি বেলকুচি উপজেলার বালিয়াপাড়া গ্রামে মানুষের জীবন মান উন্নয়নে 'ডিপার্টমেন্ট ফর ইন্টার ন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)'র উদ্যোগে চর জীবিকায়ন কর্মসূুচির আওতায় বসতভিটা উঁচু করাসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ প্রকল্পে যুক্তরাজ্য সরকার অর্থায়ন করছে। ডেভিড মিলিব্যান্ড সাংবাদিকদের বলেন, প্রতিকূল আবহাওয়া আজ সারা বিশ্বের সমস্যা। তাই এর সঙ্গে নিজেদের খাপ খাইয়ে চলতে হবে। নিজেদের রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতার জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমুখী পদক্ষেপও নিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে মিলিব্যান্ড পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি চরজীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পশু-পাখি প্রতিপালন, চাষাবাদসহ নানা বিষয় সম্পর্কে জানতে চান। মিলিব্যান্ড বলেন, চরবাসীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দিতে পেরে যুক্তরাজ্য সরকার গর্বিত। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, ডিএফআইডির বাংলাদেশ প্রধান ক্রিস অস্টিন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম খলিল, পুলিশ সুপার মো. আলমগীর রহমান, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম শেখ ওই সময় ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৪ ঘ.