২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামে শামসু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধুন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামে শামসু মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে শনিবার ভোররাতে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। বুধুন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে শামসু মিয়াকে এক দল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমাদের ধারণা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, হত্যার কারণ এখনও উদ্ঘাটিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.