২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের স্বার্থে জরুরি অবস্থার প্রত্যাহার জরুরি: মিলিব্যান্ড

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শুক্রবার বলেছেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহার করা প্রয়োজন। দেশের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করার জন্যও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শুক্রবার বলেছেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা প্রত্যাহার করা প্রয়োজন। দেশের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করার জন্যও তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা জানিয়ে মিলিব্যান্ড বলেছেন, এ সরকার প্রতিশ্র"তি মতো আগামী ডিসেম্বরের মধ্যে নবম সংসদ নির্বাচনের আয়োজন করবে বলে আশা করছেন তিনি। শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ এবং নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করার পর ব্রিটিশ মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ডেভিড মিলিব্যান্ড দুই দিনের সরকারি সফরে শুক্রবার বেলা ৩টায় আমিরাতের একটি বিমানে ঢাকা পৌঁছান। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "অবশ্যই জরুরি অবস্থা তুলে নেওয়া উচিত। কেননা জরুরি অবস্থার মধ্যে গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। " তিনি বলেন, "আগামী ৩৬ ঘণ্টায় আমি কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলব। কতো দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়া যায় সে বিষয়েও আলোচনা করব আমি।" ব্রিটিশ মন্ত্রী রাজনৈতিক চরমপন্থার পথ পরিহার করার জন্য বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান এবং গণতন্ত্রের জন্য একটি স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। গত এক বছরে তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে ব্রিটিশ সরকারের সমর্থনের কথাও জানান তিনি। মিলিব্যান্ড বলেন, "২০০৮ এর ডিসেম্বরের আগেই একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ নেয়া হয়েছে সেগুলোকে আমরা স্বাগত জানাই।" বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করার পর কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে আমি আগামীকাল (শনিবার) প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলব। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার করা জরুরি।" তিনি বলেন, "দেশে মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সর্বস্তরের মানুষ যাতে ন্যায়বিচার পায়, তাও নিশ্চিত করতে হবে।" সিইসির সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে ব্রিটিশ মন্ত্রী বলেন, "নির্বাচন কমিশন দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। তাদের অগ্রগতিতে আমরা সন্তুষ্ট। তারা এ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছে, তাতে আমরা সমর্থন দিয়েছি।" ব্রিটিশ মন্ত্রী নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) নিয়ে কোনো সংশয় প্রকাশ করেছেন কী না