ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক সৈয়দ বোরহান কবীরকে একটি প্রতারণা মামলায় রমনা থানা পুলিশ শুক্রবার সকালে তার ব্যবসায়িক কার্যালয় থেকে গ্রেপ্তার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আদালতে নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে বোরহান কবীরের বিরুদ্ধে একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়।"
বর্তমানে সৈয়দ বোরহান কবীর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত 'পরিপ্রেক্ষিত' অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক হিসেব কাজ করছেন। তিনি দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের কাগজেও সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/১৩১৯ঘ.
bdnews24