চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এ কে খান মোড়ে বৃহস্পতিবার সকালে একটি পেট্রোল পাম্পের কর্মচারিদের কাছ থেকে টাকা ছিনতাইকালে জনতা গণপিটুনি দিয়ে দুই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে।
গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন- মো. জসিম (২২) ও মো. শরিফ (২১)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ কে খান মোড়ে নূরে এ মদিনা পেট্রোল পাম্পের দুই কর্মচারি চার লাখ টাকা জমা দেওয়ার জন্য পাশের এবি ব্যাংকে যাচ্ছিলেন। এসময় দুই ছিনতাইকারী অস্ত্রের মুখে টাকার প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। কর্মচারিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দেয়। পরে পাহাড়তলী থানার টহল পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাহাড়তলী থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব জানান, দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৬৪৫ ঘ.
bdnews24