২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ও গুলিসহ সুন্দরবন এলাকার ৫ জলদস্যু আটক

সুন্দরবন এলাকা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ টি গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে র‌্যাব- ৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে জলদস্যু নাসির বাহিনীর সদস্য সালেহ আহমেদ (৪২), ইদ্রিস (৩৫), রফিক মাস্টার (২৯), আলম শেখ (৪০) ও মাসুম (৩৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 11:06 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন এলাকা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ২৯৬ টি গুলিসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে র‌্যাব- ৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে জলদস্যু নাসির বাহিনীর সদস্য সালেহ আহমেদ (৪২), ইদ্রিস (৩৫), রফিক মাস্টার (২৯), আলম শেখ (৪০) ও মাসুম (৩৭)। বুধবার সকালে পটুয়াখালীতে র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। র‌্যাব- ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ জানান, দুর্ধর্ষ নাসির বাহিনী সুন্দরবন ও বঙ্গোপসাগরে জেলেদের অপহরণ ও ট্রলার ছিনতাই করে মুক্তিপণ আদায় করত। তিনি বলেন, "পটুয়াখালী ক্যাম্পের সহ অধিনায়ক ক্যাপ্টেন হাবিবুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল গত ৪ ফেব্র"য়ারি নাসির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলম শেখকে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে মাসুম, ইদ্রিস ও আলমকে আটক করা হয়।" একই সময়ে নাসির বাহিনীর অস্ত্র সরবরাহকারী মো. সালেহ আহমেদ ওরফে হাতকাটা সালেহকে খুলনার রূপসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী, র‌্যাব সদস্যরা পরে বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের গহীনে মাটির নিচে লুকিয়ে রাখা দুটি থ্রি নট থ্রি রাইফেল, পয়েন্ট ২.২ বোরের দুটি বিদেশি রাইফেল, তিনটি বিদেশি কাটা রাইফেল, তিনটি একনালা বন্দুক, দুটি এলজি, দুটি পিস্তল ও চারটি পাইপগান এবং ২৯৬টি গুলি উদ্ধার করে। র‌্যাবের ক্যাপ্টেন হাবিব জানান, ২০০৬ এর ডিসেম্বেরে সুন্দরবনের সুমন-কামাল বাহিনীর অস্ত্র আটক করা হয়। পরে ওই দলের অনেক সদস্যই নাসির বাহিনীতে যোগ দেয়। এরপর থেকে নাসির বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। লেফটেন্যান্ট কর্নেল ইরশাদ বলেন, অস্ত্রসহ আটক জলদস্যুদের শরণখোলা থানায় হস্থান্তরের পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসএনডি/১৬৪৯ ঘ.