২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের নোয়াখালীর বাসায় চুরি

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের নোয়াখালীর বাসায় চুরি হয়েছে। চোররা বাড়ির গ্রিল কেটে তালা ভেঙে একটি পানির পাম্প ও একটি জেনারেটরসহ কমপক্ষে এক লাখ টাকার মালামাল চুরি করে বলে মওদুদের আত্মীয় বাহার মাহমুদ সাংবাদিকদের জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 10:39 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

কোম্পানীগঞ্জ (নোয়াখালী), ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের নোয়াখালীর বাসায় চুরি হয়েছে। চোররা বাড়ির গ্রিল কেটে তালা ভেঙে একটি পানির পাম্প ও একটি জেনারেটরসহ কমপক্ষে এক লাখ টাকার মালামাল চুরি করে বলে মওদুদের আত্মীয় বাহার মাহমুদ সাংবাদিকদের জানান। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে মওদুদ আহমেদের পৈত্রিক ওই বাড়িতে কেউ থাকতেন না। মওদুদ আহমেদ গ্রেপ্তার হওয়ার পর থেকে ঘর ছিল তালাবদ্ধ। মঙ্গলবার রাতে চুরির বিষয়টি ধরা পড়ে। বাহার মাহমুদ জানান, চুরির বিষয়ে মামলা না হলেও তিনি পুলিশকে জানিয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রমজান হোসেন বলেন, চুরির কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে গত বছরের ১৩ এপ্রিল রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৬২২ ঘ.