ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় বুধবার সকালে একটি ট্রাক উল্টে চালকসহ তিন জন নিহত হয়েছে। এদিকে সিরাজগঞ্জে ট্রাকচাপায় মারা গেছেন এক পথচারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লার কাশীপুর এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে বুধবার সকালে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
এতে ট্রাক আরোহী তিন জন ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন ফতুল্লা থানার উপ-পরিদর্শক বদরুল আলম।
নিহতরা হলেন, ট্রাকচালক মশিউর (৩৫), শ্রমিক খাদেমুল ইসলাম (৩৫) ও আবদুর রশিদ (২৫)।
দুর্ঘটনায় আবদুর রহমান (৫০) নামে এক ব্যক্তিও আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি কাশীপুর শিকদার রি-রোলিং মিলের রড নিয়ে পাগলা যাচ্ছিল বলে পুলিশ জানায়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে বুধবার সকাল ১০দিকে বালুভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছে।
নিহত লাল (২২) ওই এলাকার তোজামউদ্দিনের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪২ ঘ.
bdnews24