সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে মঙ্গলবার রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম সাজেদা বেগম (৩৫)। তার স্বামীই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রতিবেশীরা পুলিশকে জানায়।
গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে সাজেদাকে পিটিয়ে হত্যা করে বাড়ির পাশের ক্ষেতে লাশটি রেখে স্বামী মো. শাহজালাল পালিয়ে যায়। এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করছে। শাহজালালকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.
bdnews24