২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সারবোঝাই ট্রাক আটক

পাচারকালে ঝিনাইদহ জেলা শহরের গোপীনাথপুর এলাকা থেকে সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 07:34 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারকালে ঝিনাইদহ জেলা শহরের গোপীনাথপুর এলাকা থেকে সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ট্রাকটি আটক করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। তবে ট্রাকের সঙ্গে থাকা লোকজন পুলিশ দেখে পালিয়ে যায়। পুলিশের ধারণা, পাচারের উদ্দেশ্যে ট্রাকটিতে সারবোঝাই করা হয়েছিল। নজরুল ইসলাম জানান, ট্রাকটিতে ২৪০ বস্তা সার পাওয়া গেছে। টহল পুলিশকে দেখে ট্রাকের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.