২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পাচার হওয়া আরও অর্থের খোঁজ পেয়েছে টাস্কফোর্স

বিদেশে পাচার হওয়া আরও অর্থের সন্ধান পেয়েছে এ ধরনের অর্থ ফিরিয়ে আনার জন্য গঠিত টাস্কফোর্স। মঙ্গলবার টাস্কফোর্সের প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তবে কী পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে তা তিনি বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার হওয়া আরও অর্থের সন্ধান পেয়েছে এ ধরনের অর্থ ফিরিয়ে আনার জন্য গঠিত টাস্কফোর্স। মঙ্গলবার টাস্কফোর্সের প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তবে কী পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে তা তিনি বলেননি। বিকেলে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে তিনি বলেন, "বিদেশে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা হয়েছে। অর্থ পাচারের আরও কিছু নতুন তথ্য পাওয়া গেছে। যে সব দেশে এ অর্থ পাচার হয়েছে সে সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করার পর তা ফেরত আনা হবে।" তবে এর আগে বাংলাদেশকে অবশ্যই বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের (ফান্ড ইন্টেলিজেন্স ইউনিট বা এফআইইউ) আন্তর্জাতিক সংগঠন 'এগমন্ট গ্র"প'-এর সদস্য হতে হবে বলে তিনি জানান। গভর্নর বলেন, "এগমন্ট গ্র"পের সদস্য হতে হলে আমাদের বর্তমান মানি লন্ডারিং আইন পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে এজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটি সংশোধন হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সদস্য হওয়ার জন্য আবেদন করবে।" পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কাজ তদারকির জন্য একটি 'সেন্ট্রাল অথরিটি পয়েন্ট' গঠনের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, "এগমন্ট গ্র"পের সদস্য হওয়ার পর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) চুক্তির মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের আইনি সহায়তা নেবে টাস্কফোর্স। এমএলএ চুক্তি হলে অর্থ পাচারকারীদের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট মামলা-মোকাদ্দমায় ব্যবহার করা যাবে। তার ভিত্তিতে অভিযোগ প্রস্তুত করা হবে।" বর্তমানে ১০৬টি দেশ এগমন্ট গ্র"পের সদস্য। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ জানিয়ে গভর্নর বলেন, "এ পর্যন্ত বিদেশ থেকে এক হাজার কোটি টাকার মতো ফেরত আনা হয়েছে। ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে পাচার হওয়া সব অর্থ দেশে আনা যাবে।" বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গত বছরের ২৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে একটি টাস্কফোর্স গঠন করে সরকার। এতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, অর্থ ও আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৫০ ঘ.