২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী কর্মীদের অবস্থা দেখতে সৌদি আরব যাচ্ছে সরকারি প্রতিনিধিদল

সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের অবস্থা দেখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আবদুল মতিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগির সেখানে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের অবস্থা দেখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আবদুল মতিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগির সেখানে যাচ্ছে। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে তথ্য বিবরণীতে বলা হয়, সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের ব্যাপারে সুপারিশসহ সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিনিধি দলকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের কর্মীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি দল সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের ব্যাপারে সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরাখবরের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের ধরপাকড়ের খবর প্রকাশিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২০৫৭ ঘ.