২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে তেঁতুলিয়া ম্যারাথনে রুহুলের মাদকবিরোধী বার্তা

"মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান" এই ব্যানার নিয়ে টেকনাফ থেকে দৌড়ে পঞ্চগড়ে পৌঁছেছেন রুহুল ইসলাম। সময় নিয়েছেন ২৩ দিন। মঙ্গলবার পঞ্চগড়ে পৌঁছানোর পর জানালেন কাল (বুধবার) তেঁতুলিয়া জিরো পয়েন্ট স্পর্শ করে এই ম্যারাথন দৌঁড় শেষ করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান" এই ব্যানার নিয়ে টেকনাফ থেকে দৌড়ে পঞ্চগড়ে পৌঁছেছেন রুহুল ইসলাম। সময় নিয়েছেন ২৩ দিন। মঙ্গলবার পঞ্চগড়ে পৌঁছানোর পর জানালেন কাল (বুধবার) তেঁতুলিয়া জিরো পয়েন্ট স্পর্শ করে এই ম্যারাথন দৌঁড় শেষ করবেন তিনি। প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে রুহুল ইসলাম (২৮) সাংবাদিকদের বলেন, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে রাস্তার পাশে দাঁড়ালে লোকজন জড়ো হতো। তাদের হাতে মাদকের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে ছাপা লিফলেট ধরিয়ে দিতেন তিনি। করতেন মতবিনিময়। কখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাবসহ যুব উন্নয়ন কার্যালয় গিয়ে যুবসমাজের সঙ্গে কথাও বলতেন। রুহুল ইসলাম গত ১৩ জানুয়ারি টেকনাফের জিরো পয়েন্ট থেকে ম্যারাথন দৌঁড় শুরু করেন। পঞ্চগড় পর্যন্ত পৌঁছার সময় রুহুল ইসলাম ১৩টি জেলা ও ৪২টি উপজেলার সীমানা স্পর্শ করেন। রাতে বিভিন্ন বোর্ডিং, ডাকবাংলো, আবাসিক হোটেলে থাকতেন। পথে ঘাটে কুকুরের উপদ্রব আর ঘন কুয়াশা দৌড়ের গতি কিছুটা শ্ল