ফরিদপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেনারেল হাসপাতালে মঙ্গলবার ১০ দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর শাখার উদ্যোগে ও ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প চলবে আগামী ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত।
সকালে ক্যাম্প উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হল্যান্ডের সার্জন ডা. সিএ
bdnews24