২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার আইনী প্রক্রিয়ার জন্য অর্থ সহায়তা

দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন দলীয় সভানেত্রী শেখ হাসিনার আইনী প্রক্রিয়ার জন্য অর্থ সহায়তা দিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন দলীয় সভানেত্রী শেখ হাসিনার আইনী প্রক্রিয়ার জন্য অর্থ সহায়তা দিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। সোমবার রাতে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার বাসায় দেখা করে নারায়ণগঞ্জে বোমা হামলায় হতাহতদের পরিবারের সদস্যরা ২০ হাজার টাকা এবং কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহাগ তালুকদার দশ হাজার টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৬১৯ঘ.